Date: 08/29/2026
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯ আগস্ট ২০২৬ খ্রিঃ (শনিবার) রংধনু ডিজিটাল স্কুলে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে অন্তত একজন অভিভাবকের উপস্থিতি আবশ্যক। অনুষ্ঠানে আপনাদের সুচিন্তিত মতামত গ্রহণ করা হবে এবং আপ্যায়নের ব্যবস্থা থাকবে।
ফলাফল প্রকাশের সময়সূচি: দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণি: সকাল ১০:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত।
ধন্যবাদান্তে,
অধ্যক্ষ
রংধনু ডিজিটাল স্কুল